সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩

লুকিয়ে রাখুন কম্পিউটারের ড্রাইভ


যদি আপনি আপনার ব্যক্তিগত কোনো ধরনের ডকুমেন্ট যা আপনি কাউকে দেখাতে চাচ্ছেন না তাহলে হাইড করে ফেলুন আপনার সেই নির্দিষ্ট ড্রাইভটি। প্রথমে Start মেনু থেকে Run-এ যেতে হবে। এরপর সেখানে Gpedit.mse লিখে Ok করুন। একটি Group Policy উইন্ডো আসবে। এবার এই উইন্ডোর বাম পাশের User Configuration-এর Administrative Templates-এর ওপর ডাবল কিক করুন। এরপর একই উইন্ডোর ডান পাশে Windows Components-এর ওপর ডাবল কিক করুন। এবার Windows Explorer-এর ওপর ডাবল ক্লিক করে Hide these specified drives in my computer-এর রাইট বাটন ক্লিক করুন। এখন Properties-এ ক্লিক করে Hide these specified drives in my Computer-এর নিচে Enable মার্ক করুন। এরপর যে ড্রাইভটি লুকাতে চান সেটি Pick one of the following combinations-এর নিচে সিলেক্ট করে দিন। এবার Apply, Ok দিয়ে বের হয়ে আসুন। ফলে আপনার নির্দিষ্ট ড্রাইভটি লুকিয়ে যাবে। যদি আবার ড্রাইভটি দেখতে চান তবে প্রথম থেকে একই পদ্ধতি অনুসরণ করে Enable-এর জায়গায় Not Configured বা Disabled মার্ক করে Apply, Ok দিয়ে বের হয়ে আসুন, তাহলে ড্রাইভটি আবার দেখতে পাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন